উত্তরদিনাজপুর

রায়গঞ্জ জেলা হাসপাতাল থেকে রোগী উধাও, হাসপাতালে বিক্ষোভ রোগীর আত্মীয়দের

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হাসপাতাল থেকে রোগী উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে।হাসপাতালের বেডে রোগী নেয় কেন এই বিষয় নিয়ে হাসপাতাল কর্তিপক্ষদের কাছে রোগীর আত্মীয়রা জিজ্ঞাসাবাদ করেন কিন্তু কোন সঠিক উত্তর না পাওয়ায় তারা ক্ষোভে ফেটে পরেন। এই ঘটনায় রোগীর আত্মীয় স্বজনরা হাসপাতালের অতিরিক্ত সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান। পাশাপাশি তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগও ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ।


জানা গেছে, গত ২৪ মে রায়গঞ্জ থানার বাহিনের হাটমণি গ্রামের বাসিন্দা প্রাণদেব শর্মার শারীরিক কিছু সমস্যা নিয়ে পরিবারের লোকেরা তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে করে। রবিবার দুপুরে হাসপাতালে প্রাণদেব শর্মাকে তাঁর ছেলে খাবারও দিয়ে যান। এরপর রাতে প্রাণদেব বাবুকে তার ছেলে দেখতে এলে তাঁকে হাসপাতালের বেডে পাওয়া যায়নি। হাসপাতালের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর বাবার কোনও খোঁজ না মেলায় কর্তব্যরত নার্সদের তিনি এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু, তাঁরা কোনও উত্তর দিতে না পারায় বিক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা।  ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।